প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৩:৩৯ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ৩:৪৫ PM

সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, ‘সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেন না হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে
উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চাই।’
নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘এখানকার বেশ কয়েকটা বিষয়ের মধ্যে প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য এই কয়েকটা কাজে আমার স্পেশাল এটেনশন (বিশেষ মনোযোগ) থাকবে। সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে এ দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে এ জেলার মানুষের জন্য কাজ করতে।’
তিনি আরও বলেন, ‘আপনারা সহযোগিতা করলে আমাকে অতীতে যেমন দেখেছেনে, এখানেও তেমনই থাকবো।’
নবনিযুক্ত এই জেলা প্রশাসক বলেন, ‘আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চাই। আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবো।’
স্বদেশ প্রতিদিন/এমএম