প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৩:০৫ পিএম

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কর্মসূচি পরিচালনা করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এম এ রব মিয়ার আকন ভিলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোছাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান মুন্সি। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বারেক'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক শ্রীরামপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মো.সাইফুল আলম মৃধা।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাল, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক কবির শরীফ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুল আলম মৃধা প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি। উপজেলার পাঁচ ইউনিয়নেই এই কার্যক্রমের মাধ্যমে সদস্য নবায় ও সংগ্রহ করা হবে। তার ধারাবাহিকতাই পাঙ্গাশিয়া ইউনিয়নে আজকের কার্ষক্রম। এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।’
উক্ত কর্মসূচিতে উপজেলা ও স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম