শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংকট নিরসনে ১২০ কোটি টাকার ওষুধ দিচ্ছে ইডিসিএল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:১৬ পিএম

কমিউনিটি ক্লিনিকগুলোর চলমান ওষুধ সংকট নিরসনে সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) ১২০ কোটি টাকার ওষুধ সরবরাহ করেছে। এরই মধ্যে ১৫ হাজার বক্স ওষুধ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে পৌঁছে গেছে। 

আগামী সপ্তাহের মধ্যেই সংকট পুরোপুরি কেটে যাবে বলে জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “ওষুধ সংকট কাটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আরও ২০০ কোটি টাকার ওষুধ কেনার পরিকল্পনা রয়েছে।” 

তিনি জানান, অপারেশনাল প্ল্যান (ওপি) কার্যক্রম বন্ধ থাকায় গত কয়েক মাস ধরে দেশের অনেক কমিউনিটি ক্লিনিক ওষুধের ঘাটতিতে ভুগছিল।

একই অনুষ্ঠানে ট্রাস্টের পরিচালক (মাঠ প্রশাসন) ডা. আসিফ মাহমুদ বলেন, “চাহিদা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে ওষুধ সরবরাহের সাপ্লাই চেইন নতুনভাবে সাজানো হবে। যে এলাকায় যে ধরনের ওষুধের চাহিদা বেশি, সেখানে সে অনুযায়ী সরবরাহ দেওয়া হবে।”

তিনি আরও জানান, অনেক কমিউনিটি ক্লিনিকে চর্মরোগের ওষুধের চাহিদা তুলনামূলক বেশি। এ ছাড়া এক্লাম্পসিয়া প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সহজ ভিপস্টিক টেস্ট সরবরাহকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ইডিসিএল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close