প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৩৯ পিএম

“মাদক হঠাঁও, কুড়িগ্রাম বাঁচাও” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য অভিযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকা থেকে অভিযাত্রা শুরু হয়ে যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর হাটে গিয়ে গণসমাবেশ ও মাদকবিরোধী শপথ গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
অভিযাত্রায় নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এসময় বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী মানুষসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।
গণসমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. আবুল আখের।
সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক এস এম আশরাফুল হক রুবেল, অধ্যাপক নাজমুন নাহার বিউটি, কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, রহিমুদ্দীন হায়দার রিপনসহ অন্যরা।
বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংস করছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর