বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সনাতন ধর্মের ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে ঝাউগ্রাম শিববাড়ির শিবলিঙ্গ
কালুখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৩:৩৭ পিএম

সনাতন ধর্মালম্বী ভক্তদের পূর্ণ বিশ্বাস ও ভক্তির মাধ্যমে এখনো পূজিত  হয়ে আসছে শিববাড়ি সার্বজনীন শিব মন্দিরের  শিব লিঙ্গটি। শত শত বছরের পুরানো এই শিব লিঙ্গটি ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে রয়েছে অনেক লোকোকথা, ইতিহাস ও ঐতিহ্যের পৌরাণিক উপাখ্যান।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন কালিকাপুর ইউনিয়নের ঝাউ গ্রামে এই শিব মন্দিরটি অবস্থিত। স্থানীয়দের মাঝে মন্দিরটি শিববাড়ি নামে পরিচিত। শিববাড়ির শিব মন্দিরের গর্ভ গৃহে শিবলিঙ্গটি কবে,কখন, কত সনে প্রতিষ্ঠিত হয়েছে তার কোন সুনির্দিষ্ট প্রামানিক তথ্য নেই।তবে এ অঞ্চলের  জনশ্রুতিতে পাওয়া যায়, এটি একটি স্বয়ম্ভ শিবলিঙ্গ। যা কিনা প্রাকৃতিক ভাবেই শিবলিঙ্গের আকার লাভ করেছে।

অনেক কাল আগে এই শিবলিঙ্গের চারিদিকে গহীন বনে আচ্ছাদিত ছিল। রাখাল বালকেরা এখানে গরু চড়াতেন। একদিন এক রাখাল বালক লক্ষ্য করেন গভীর জঙ্গলে গিয়ে একটি গাভী  শিলা পাথরের উপর বান রেখে দুধ ঢালছে। সেই থেকেই রাখাল বালকের মাধ্যমে স্থানীয়রা জানতে পারেন এখানে একটি শিবলিঙ্গ আছে। সেই সময় এই অঞ্চলটি ছিল মাগুরা মোহাম্মদপুরের রাজা সীতারাম  রায়ের রাজ্যের  অধীনে। তার বদান্যতায় আনুমানিক ১০৯৩ বঙ্গাব্দ /১৬৮৭ ইং সনে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং মন্দিরের নামে তিনি প্রচুর পরিমাণ ভূমি দান করেন। রাজা সীতারাম রায়ের শাসন ব্যবস্থার সময় থেকেই এখানে শিব চতুর্দশীতে শিব পূজা ও একদিনের ঐতিহ্যবাহী মেলা চলে আসছে। সময়ের পরিক্রমার সাথে সাথে মন্দিরের অনেক জায়গা বেহাত হয়ে যায়। পরবর্তীতে পাংশা জর্জ হাই ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্র রায় ১৩২২ বঙ্গাব্দ /১৯১৬ ইং সনে মন্দিরটি সংস্কার করেন।

প্রতিবছর শিবচতুর্দশীতে শিব পূজা এবং শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তরা মনস্কামনা পূরণের লক্ষ্যে শিবলিঙ্গে দুধ, ঘি, মধু, জল, ফুল, বেলপাতা সাথে মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে মন্দির প্রাঙ্গণে ভীড় করেন। তবে বর্তমানে মন্দির কমিটির পক্ষ থেকে নতুন মন্দির স্থাপন, ভক্তদের জন্য টয়লেট এবং একটি টিউবয়েলের ব্যবস্থা করা হয়েছে। শিববাড়ি সার্বজনীন শিব মন্দিরের সভাপতি বিদ্যুৎ কর্মকার জানান যে, এখন শিব মন্দিরের নামে ৩১ শতাংশ জায়গা আছে, যেটার চারপাশে সীমানা প্রাচীর দেওয়া অতীব জরুরী। তাছাড়াও একটি রন্ধনশালা, ভক্তদের বিশ্রাম কক্ষ, অফিস কক্ষ, আসবাবপত্র রাখার একটি আলাদা কক্ষ, রাস্তা থেকে মন্দির পর্যন্ত আধাপাকা রাস্তা খুবই প্রয়োজন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সনাতন   শিবলিঙ্গ   শিব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close