বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
রাজশাহীতে ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:০৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীতে ভাঙা রেললাইনের ওপরে পাটের বস্তা গুঁজে চালানো হচ্ছে ট্রেন। এতে ধীরগতিতে চলাচল করছে রাজশাহীতে যাতায়াত করা ট্রেনগুলো। 

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজশাহী নগরীর নতুন বুধপাড়া লেভেলক্রসিং এলাকায় বিষয়টি রেলওয়ে কর্মীদের চোখে পড়ে।

জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কাজে এসে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। এরপর তারা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

তারা জানান, রেললাইন মেরামত করা হবে। ছোট ভাঙা, রেললাইনের টপ প্রায় ৬-৭ ইঞ্চি ভেঙে গেছে। ট্রেন চলাচল করছে। দ্রুত মেরামত করা হবে।

এমন অবস্থায় বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস, লোকাল মেইল ট্রেন চলাচল করতে দেখা গেছে। এদিকে একই দিন সকালে নাটোরের লোকমানপুর স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভেঙে গেছে। সেখানেও পাটের বস্তা গুজে চালানো হচ্ছে ট্রেন। মেরামতের কাজ করা হচ্ছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিব জানান, প্রাথমিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পাটের বস্তা ব্যবহার করা হয়েছে। তবে ওই ভাঙা জায়গাগুলো মেরামত শুরু হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রেললাইন   রাজশাহী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close