প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:২০ AM আপডেট: ২০.০৮.২০২৫ ৮:৪৩ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে আগত এক পর্যটককে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগে মোহাম্মদ সাইফুল ইসলাম (২০) নামের এক কিটকট বিক্রেতাকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। ঘটনার পরপরই ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিওনের টহল টিম দ্রুত ব্যবস্থা নিয়ে সাইফুলকে আটক করে।
সোমবার (১৯ আগস্ট) ঘটনাটি ঘটে। সাইফুল কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কলাতলি এলাকার বাসিন্দা। তার বাবার নাম হোসেন আহমদ।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষনিক পর্যটক সেবায় কাজ করছে। আগত পর্যটকরা আমাদের মেহমান। তাদের প্রতি অন্যায়, হয়রানি, হেনস্থাসহ যে অপরাধই হোক ছাড় নেই।’
তিনি আরও জানান, কক্সবাজারে আসা প্রতিটি পর্যটক যেন নিরাপদ ও আনন্দদায়ক অভিজ্ঞতা পান, তা নিশ্চিত করতেই ট্যুরিস্ট পুলিশ নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম