প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৫৯ পিএম

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার আয়োজন করে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য সপ্তাহের উপর গুরুত্ব রেখে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামিম রেজা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিতি হিসেবে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় উপজেলার জবই বিল মৎস্য প্রকল্পসহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মৎস্যজীবী, মৎস্য চাষী সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর প্রথমে নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে