বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুরুষেরা শিকারি, ওরা নারীকে অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডে যার পরিচয় ঠোঁটকাটা বলে। আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। তিনি বলেন, “পুরুষেরা শিকারি। ওরা নারীকে অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে। আমরা নারীরা এখন যতই শক্তিশালী বা প্রগতিশীল হই না কেন, বিজ্ঞানসম্মতভাবেই বলছি পুরুষেরা আলাদা হয়ে যেতে পারে, কিন্তু নারীরা পারে না।”

কিছু দিন আগেই বিতর্ক তৈরি হয়েছিল আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের একটি মন্তব্য কেন্দ্র করে। স্বঘোষিত ধর্মগুরু বলেছিলেন- আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের নারীদের সঙ্গী হিসাবে খুঁজে বার করেন। কিন্তু এ নারীরা ততদিনে চার-পাঁচজনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন। এ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী দিশা পাটানির দিদি খুশবু পাটানি। 

অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’, ‘নারী বিদ্বেষী’ ও ‘নপুংসক’ বলেও কটাক্ষ করেছিলেন খুশবু। সেই বিতর্কে এবার ঘৃতাহুতি দিলেন কঙ্গনা রানাউত। বললেন একত্রবাসের বিপক্ষে তিনিও।

কঙ্গনা রানাউত বলেন, “বিয়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ পুরুষেরা নারীদের অন্তঃসত্ত্বা করে ফেলতে সক্ষম।”

তিনি আরো বলেন, “আদালত এখন বলেন বিয়ের মতোই একত্রবাসও ভালো। আদালত তো বলেই দিয়েছেন নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে মানে তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। সব আইন তো নারীরই পক্ষে। তবে সম্পর্কে থাকা নারীর জন্য খুব একটা ভালো নয় বলে মনে করেন অভিনেত্রী।”

খুশবু পাটানির প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আপনি সাধুসন্তানদের গালাগাল করছেন। কিন্তু বড় দিদির মতো একটা কথা বলতে পারি- একত্রবাস নারীর জন্য মোটেও ভালো নয়।”

একত্রবাসে থাকা নারীর উদ্দেশে অভিনেত্রী বলেন, “গর্ভপাত করাতে আপনাকে কে সাহায্য করবে? একত্রবাসের সময়ে যদি আপনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তাহলে আপনার দেখাশোনাই বা কে করবেন। ”

কঙ্গনা আরো বলেন, “লোকে বলে পুরুষেরা মঙ্গলের জাতক আর নারীরা শুক্রের। আমরা আধুনিক হতে পারি, কিন্তু সমীক্ষা থেকে একটা বিষয় দেখা গেছে- পুরুষের কেমন নারী পছন্দ একাধিকবার জিজ্ঞাসা করলে, ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যায়। কিন্তু নারীকে প্রশ্ন করলে সেই ঘুরিয়ে-ফিরিয়ে একই উত্তর পাবেন।”

তবে তার এই মন্তব্যকে ঘিরে বেশ সরব হয়ে উঠেছে নেট দুনিয়া। নেটিজেনরা তাকে নিয়ে নানা ধরনের পোস্ট এবং মন্তব্যের ঝড় বইয়ে দিচ্ছেন সামজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পুরুষে   অন্তঃসত্ত্বা   কঙ্গনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close