মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মানুষকে ফোন করে কাজ চেয়েছি : সুস্মিতা সেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:৩৯ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ৮:৪৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয় করে তিনি যখন বলিউডে আসেন, তখন তার নামের পাশে লেগে যায় ‘বিশ্বসুন্দরী’ তকমা। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকদের মন জয় করেন তিনি। হ্যাঁ! বলছি, বলিউড কুইন সুস্মিতা সেনের কথা।

শাহরুখ খান থেকে সালমান খান- বলিউডের প্রায় সব বড় তারকার সঙ্গেই তার রসায়ন ছিলো দুর্দান্ত। তবুও, একটা সময় হঠাৎ করেই যেন থেমে যায় তার সাফল্যের এই রথ। দীর্ঘ আট বছর তিনি ছিলেন কাজহীন!

সম্প্রতি ভাইরাল হওয়া ২০২৩ সালে মিড-ডে ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন অকপটে সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন। যেখানে গ্ল্যামারের আড়ালে থাকা সুস্মিতার বাস্তব জীবনের হতাশা আর সংগ্রামের চিত্র উঠে এসেছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে সুস্মিতা বলেন, “আমার নাম সুস্মিতা সেন। আমি একজন অভিনেত্রী, আগে ছিলাম। আর আমি ফিরে এসে আবার কাজ করতে চাই। আমাকে সাহায্য করতে হবে, কারণ আমি ৮ বছর কোনও কাজ করিনি, এটা খুবই দীর্ঘ সময়।”

তিনি জানান, সেই দীর্ঘ ৮ বছরে কোনো নির্মাতা বা কোনো প্ল্যাটফর্মের পক্ষ থেকে তার কাছে কাজের প্রস্তাব আসেনি। হতাশ হয়ে একসময় তিনি নিজেই সাহস সঞ্চয় করে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম যেমন- নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার-এর মতো বড় বড় প্ল্যাটফর্মে ফোন করে কাজ চেয়েছেন।

সুস্মিতার কথায়, “আমি নিজে মানুষকে ফোন করে কাজ চেয়েছি, যাতে তারা বুঝতে পারে আমার কাজের কতটা প্রয়োজন, কতটা খিদে রয়েছে, আমি কাজ করতে চাই, আমি কাজ চাইছি।”

তিনি বলেন, “এই সময়টা আমার আত্মবিশ্বাস আর মানসিক শক্তির সবচেয়ে বড় পরীক্ষা ছিল।”

বর্তমানে এই বলিউড ডিভা ডিজিটাল প্ল্যাটফর্মে রাজত্ব করছেন। ‘আরিয়া’ ওয়েব সিরিজের মাধ্যমে তিনি আবার লাইমলাইটে ফিরে আসেন এবং দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হন।

এছাড়াও এদিন সুস্মিতা সেন তার এই কঠিন সময় পার করার জন্য সাহস আর ধৈর্যকে ধন্যবাদ জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মানুষ   ফোন   সুস্মিতা সেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close