প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:৪২ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের দাসকান্দি থেকে নয়াকান্দি পর্যন্ত নদী ভাঙন প্রতিরোধ ও প্রতিকারের দাবিতে স্থানীয়রা রবিবার পাটুরিয়া ঘাটে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
রবিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া ঘাট এলাকায় অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। এতে শত শত মানুষ অংশ নেন এবং “নদী ভাঙন ঠেকাও, পাটুরিয়া লঞ্চঘাট-ফেরিঘাট ও এলাকাবাসীকে বাঁচাও” শ্লোগান দেন।
স্থানীয়দের দাবি, দাসকান্দি থেকে নয়াকান্দি পর্যন্ত নদী ভাঙন দ্রুত প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা না নিলে পাটুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাট ও আশপাশের বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
আয়োজকরা আরও জানান, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে তারা আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ