সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
কুমিল্লায় পরিকল্পিত হত্যাকাণ্ড: জামাই-শ্বশুর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:২৯ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৯:৩৪ PM

কুমিল্লার তিতাস উপজেলার সাহাবৃদ্ধি গ্রামে ট্রাক্টর চালক নজরুল ইসলাম (৩৫) কুড়াল ও ছুরি দিয়ে হত্যার ঘটনায় তার জামাই ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করছে, হত্যাকাণ্ড পরকীয়ার কারণে নয়, বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে করা হয়েছে।

নজরুলের মা আয়শা বেগম বলেন, “হোসেন ও তার স্ত্রী মিলিতভাবে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করেছে এবং খালে ফেলে দিয়েছে। হত্যার মূল কারণ পূর্ব শত্রুতা।” নিহতের স্ত্রী বৃষ্টি আক্তারও বলেছেন, “আমার স্বামী কখনও পরকীয়া করতেন না। যারা এমন অভিযোগ করছে, তারা মূল অপরাধ আড়াল করতে চাইছে।”

সাহাবৃদ্ধি গ্রামের সমাজসেবক মো. মোস্তাক আহমেদ ভূইয়া উল্লেখ করেছেন, হত্যার ধরন, মোবাইল ফোনের অবস্থা এবং ব্যবহৃত অস্ত্র ইঙ্গিত দেয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তিতাস থানার ওসি শহীদ উল্যাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন ও তার স্ত্রী হত্যার স্বীকারোক্তি দিয়েছে। নিহতের দুই হাত ও দুই পায়ের অংশ উদ্ধার করা হয়েছে। মামলা তদন্তাধীন, রিমান্ড আবেদন করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close