প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:২৮ পিএম

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি–এর সম্পর্ক ভাঙার পিছনের রহস্য এবার প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া একটি পুরনো সাক্ষাৎকারে অভিনেত্রী রুক্মিণী মৈত্র জানান, তিনি ২০১২ সাল থেকে দেবের সঙ্গে সম্পর্কিত ছিলেন।
রুক্মিণী বলেন, তিনি তখন মডেলিংয়ে মন দিচ্ছিলেন এবং দেব তাঁকে ছবিতে কাজ করার পরামর্শ দিতেন, কিন্তু তিনি মানা করেছিলেন। এই সময় দেব-শুভশ্রীর চার বছরের সম্পর্ক চলছিল। রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্ক তৈরি হওয়ায় ২০১৩ সালে দেব-শুভশ্রীর সম্পর্ক শেষ হয়।
দেব-শুভশ্রীর প্রথম পরিচয় ঘটে ২০০৯ সালে সিনেমা ‘চ্যালেঞ্জ’-এর সেটে। প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর পরিবারও বিয়ের পরিকল্পনা শুরু করেছিল। তবে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘খোকা ৪২০’-এর পর আর তারা একসঙ্গে কাজ করতে চাননি। এরপর দেবের অন্য সিনেমা ‘ধূমকেতু’-এর শুটিং চলাকালীন সম্পর্কের ইতি টানা হয়।
শুভশ্রী এক সাক্ষাৎকারে বলেন, “সেই সময় আমি আমার চারটি বছর নষ্ট করেছি। মনের কষ্ট বাবা-মায়ের সঙ্গে ভাগ করতে পারিনি। বাইরে হাসিখুশি থাকলেও পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে ফিরতাম।”
নেটিজেনদের ধারণা, দেব-শুভশ্রীর সম্পর্কের ভাঙার মূল কারণ ছিলেন রুক্মিণী মৈত্রের উপস্থিতি। ২০১২ সালে শুভশ্রীর সঙ্গে সম্পর্ক থাকা অবস্থাতেই দেব রুক্মিণীর সঙ্গে জড়ান, যা পরবর্তীতে সম্পর্কের ইতি টানার কারণ হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ