প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:৪৮ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের নদীপথে চাঁদাবাজির সময় মো. আশরাফুল ইসলাম (২২) নামে এক যুবককে নৌপুলিশ গ্রেপ্তার করেছে। তার সঙ্গে থাকা একটি ইঞ্জিনচালিত ট্রলার, একটি রামদা এবং নগদ ৪,৩০০ টাকা জব্দ করা হয়েছে।
রোববার দুপুর সোয়া ২টায় চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে আশরাফুলকে কাঠালিয়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও ৬–৭ জন সহযোগী পালিয়ে গেছে।
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানান, আশরাফুলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নদীপথে চাঁদাবাজি ও জলদস্যুতার মতো অপরাধ দমনে নৌপুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ