সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নবীনগরে নতুন ব্রিজে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:৩৯ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৭:৫১ PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের নতুন দুটি ব্রিজের পাশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় স্থানীয় পথচারী ও যানচলাচলে আতঙ্ক দেখা দিয়েছে।

সড়কটি প্রতিদিন হাজার হাজার যানবাহনের জন্য ব্যবহৃত হয়, যাত্রীদের মধ্যে অসুস্থ রোগী ও শিক্ষার্থীরাও রয়েছে। ভোলাচং বাজার সংলগ্ন ব্রিজ ও কড়ইবাড়ি ব্রিজের পাশে থাকা গর্তের কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কিছু ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী জানান, বিষয়টি গুরুত্বপূর্ণ, তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। সড়ক ও জনপদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মীর নিজাম উদ্দিন বলেন, আগামীকাল রাস্তাটি সংস্কারের নির্দেশনা দেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close