বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নাগেশ্বরীতে সভা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:৪৫ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে নাগেশ্বরী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সভাকক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওমর ফারুক এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, এনসিপির আহ্বায়ক হাফিজুর রহমান খান জুয়েল, বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জিন্নু, প্রেসক্লাবের সহসভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মওলা সিরাজসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, সারাদেশে সাংবাদিকদের কণ্ঠ রোধে একটি চক্র সক্রিয়। সাংবাদিকরা যখন দুর্নীতি, চাঁদাবাজি বা অনিয়মের বিরুদ্ধে লেখেন, তখন ওই চক্র হামলা, গুম, খুন ও মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হেনস্তা করে। বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close