সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      
আর্টসেলকে ১২ ঘণ্টার আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার আর্টসেল ও এর অন্যতম সদস্য জর্জ লিংকনকে ট্যাগ করে ক্ষতিপূরণসহ টাকা ফেরত চেয়ে দেশের রক ধারার জনপ্রিয় ব্যান্ডদল  ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

আজ রবিবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আলটিমেটাম দেন তিনি।

আম্মার তার পোস্টে লিখেছেন, কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল, লিংকন আর্টসেল আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন; ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।

তিনি আরও লেখেন, মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ তালিকা দেওয়া হয়েছে। এটা না দিলে কোন কোন আইনে মামলা হবে সেটার তালিকা আমরা প্রস্তুত করছি এবং আগামীর কানাডা সফর বাতিলের আওয়াজ তুলব আমরা।

পোস্টে আম্মার আরো জানান, তাদের ম্যানেজারের সাথে কথা বললে সে জানায়, এটাকে সে মিডিয়ার সামনে চাঁদাবাজি হিসেবে আনবে, আমি এখানে ওপেন ডিকলারেশন দিচ্ছি— নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের সাথে যোগাযোগ মেইনটেইন করে শেষ মুহূর্তে কনসার্ট ক্যান্সেল করছো।

সবশেষে তিনি লেখেন, তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসে কুকুরগুলোকে খাওয়াব। আর এটা চাঁদাবাজি হিসেবে সামনে আনলে আনো। তোমার কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স। সময় মাত্র ১২ঘণ্টা।

এদিকে বিষয়টি নিয়ে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সময়মতো সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানাব।

এর আগে, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফর্ম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। কিন্তু হঠাৎই আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা পোস্ট করে কনসার্ট বাতিলের কথা জানায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আয়োজক ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন আয়োজকেরা।

এ বিষয়ে আয়োজক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা সমস্ত আয়োজন, মঞ্চ, ডেকোরেশন প্রস্তুত করার পর হঠাৎ আর্টসেল ফেসবুকে ঘোষণা দেয় অনিবার্য কারণে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে আসছে না। এতে আমরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। তারা নিষিদ্ধ ছাত্রলীগের ই-মেইলের রিপ্লাই দিয়েছে। এর প্রমাণ আমাদের কাছে আছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আর্টসেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close