সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      
যখন সে চাইবে তখন বিয়ে করব : মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:৫৮ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ১:০৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পের নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নাটক ‘বকুল ফুল’, যা বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।

মাহির অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। মাহিও নিজের ব্যক্তিগত কিছু রাখঢাখ রাখেন না। সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম-সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন। কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না।

মাহি এদিক থেকে ব্যতিক্রম। তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন, ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।

সম্প্রতি এক সাক্ষাকৎকারে প্রেমিককে প্রকাশ্যে নিয়ে আসার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী। অভিনেত্রী বলেন, ‘‘আমি স্বচ্ছতা পছন্দ করি। আমার মনে হয়, সম্পর্কের ব্যাপারে যদি খোলামেলা থাকি, অন্য কোনো মানুষ আমাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ পাবে না। যারা বেশির ভাগ সময় আমার চারপাশে ঘুরঘুর করে, সুযোগ নিতে চায়- এটা তাদের উদ্দেশে বলছি। তারা জানুক আমারও একজন আছে। সম্পর্কের বিষয়ে খোলামেলা থাকার এটাই একটা প্রধান কারণ।”

বিয়ে কবে করছেন, এমন প্রশ্নে মাহি জানালেন- তার প্রেমিক চাইলেই শুভ কাজটা সেরে ফেলবেন।

অভিনেত্রীর কথায়, ‘‘আশা করছি, আমাদের বিয়েটা হবে। আমার প্রেমিক এখন স্ট্যাবল, যখন সে চাইবে তখন বিয়ে করব। আমরা এরই মধ্যে পরিকল্পনা করেছি বছর তিনেকের মধ্যে বিয়ে করার। কারণ, সে একটা নতুন ব্যবসা শুরু করেছে, তাই একটু সময় নেওয়া দরকার। আসলে সবাই চায় যে তার প্রিয় নারী ভালো থাকুক।’’

সম্প্রতি মাহির দুটি ছবি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। মাহির ভাইরাল হওয়া ছবিগুলো ‘সুইট কলিগ’ নামের এক নাটকের। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে নাটকটির শুটিং শেষ করেছেন বলে জানান এ অভিনেত্রী।
তবে ছবিগুলো ঘিরে তৈরি হয় বিতর্ক। কেউ কেউ অভিনেত্রীকে মার্কিন পর্নো তারকা মিয়া খলিফার সঙ্গেও তুলনা করেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। এমনকি এ ধরনের নোংরা ভাবনার কারণে দেশের বেশির ভাগ পুরুষকে সেক্সুয়ালি হতাশাগ্রস্ত বলেও উল্লেখ করেন এ অভিনেত্রী।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিয়ে   মাহি   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close