সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ক্ষেতলালে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:৩০ AM

জয়পুরহাটের ক্ষেতলালে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব পূণ্যতিথি “জন্মাষ্টমী” উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতা পাঠ, লীলা কীর্তন ও প্রার্থনার আয়োজন করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রাই উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু স্বপন কুমার রায়, সম্পাদক শিমুল চাকী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. গৌতম নন্দী, সম্পাদক সুকমলসহ সনাতন ধর্মের অনুসারী সহশ্রাধীক পুরুষ ও মহিলা ভক্ত বৃন্দ।

১৬ আগষ্ট দিবসটি উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে, শোভাযাত্রা শেষে উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরে এসে শ্রী শ্রী গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয় শ্রী শ্রী লীলা কীর্তন ও পদাবলী কীর্তন। কীর্তনের এক পর্যায় উপস্থিত সকল ভক্তবৃন্দের নিয়ে দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা করা হয়। পূজা অন্তে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জন্মাষ্টমী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close