বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:১৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯ টায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের নয়াকান্দী মহল্লা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম জামান মিয়া (২৩)। তিনি ওই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জামান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অবশেষে এলাকাবাসী তার উপর নজরদারি চালিয়ে শনিবার রাতে তাকে হাতে-নাতে ধরে ফেলে এবং মাদকসহ পুলিশের হাতে তুলে দেয়।

খবর পেয়ে গজারিয়া থানার পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকের সময় জামানের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, আনুমানিক ৮০ গ্রাম গাঁজা ও একটি দেশীয় অস্ত্র (বগি) উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাদক কারবারী   মাদক ব্যবসায়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close