বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট মুন্সীগঞ্জে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:৫৭ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

শনিবার (১৬ আগস্ট) সিরাজদিখান পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গোপালগঞ্জে ভ্যাকসিন উৎপাদনের জন্য পর্যাপ্ত সুযোগ ও পরিবহন সুবিধা নেই। মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে সহজেই সারা দেশে ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব এবং প্রয়োজনীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের সুবিধাজনকভাবে নিয়ে আসা যায়।

উপদেষ্টা জানান, ইতিমধ্যেই ৪০ একর জমি বরাদ্দ করা হয়েছে। জমি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর নদীভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে। এরপর ধাপে ধাপে যন্ত্রপাতি আমদানি ও অনুমোদনের কাজ সম্পন্ন হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আড়াই থেকে তিন বছর সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৭০ শতাংশ ওষুধ সরবরাহ সম্ভব, যা গুণগত মানে বেসরকারি প্রতিষ্ঠানের সমতুল্য। তবে ৯০–১০০ শতাংশ চাহিদা পূরণে অতিরিক্ত যন্ত্রপাতি প্রয়োজন। অ্যান্টিভেনমসহ কিছু ওষুধ এখনও কার্যকর নয়, তাই নতুন ভ্যাকসিন ও ওষুধ উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ভ্যাকসিন প্লান্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close