সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পরিবহণ সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:৫৪ পিএম আপডেট: ১৬.০৮.২০২৫ ১০:০৬ PM
পথে পথে সন্ত্রাস ডাকাতি ছিনতাই চাঁদাবাজিতে পরিবহণ সেক্টর অতিষ্ঠ

পথে পথে সন্ত্রাস ডাকাতি ছিনতাই চাঁদাবাজিতে পরিবহণ সেক্টর অতিষ্ঠ

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শ্রমিক শ্রেণি মানব সভ্যতার বিকাশের নৈপথেধর কারিগর। তারা পরিশ্রম ঘাম ও রক্তের বিনিময়ে সভ্যতা বিনির্মাণের পাশাপাশি শিল্পকর্ম সেবা উন্নয়ন এমন দৈনন্দিন জনজীবন স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। তারা সবচেয়ে অবহেলিত। তাদের জীবনে কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই। ন্যায্য মজুরি পাচ্ছে না।

আজ শনিবার (১৬ আগস্ট) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা জেলা সড়ক পরিবহণ যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০২৫-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, “পথে পথে সন্ত্রাস ডাকাতি ছিনতাই চাঁদাবাজিতে পরিবহণ সেক্টর অতিষ্ঠ। এ সেক্টরে ৭৫ লাখ শ্রমিক এবং বড় বাণিজ্যিক বিনিয়োগ কিন্তু সবচেয়ে বড় বেশি বদনাম বহন করে চলতে হচ্ছে। সকল ধরনের বিশৃঙ্খলা পরিহার করে পরিবহণ সেক্টরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

শিমুল বিশ্বাস বলেন, “রাষ্ট্র-সরকার ও সমাজে পরিবহণ সেক্টরের শ্রমিকদের দুর্নাম ঘোচানোর জন্য গুরুত্ব সহকারে কাজ করতে হবে। নিজেদের ভুল-ভ্রান্তি পরিহার করে পরিবহণের শ্রমিকদের বিরুদ্ধে প্রচারিত অভিযোগ এবং আত্মসমালোচনা গ্রহণ করে বাংলাদেশের শোষিত বঞ্চিত সাত কোটি ৩৫ লাখ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য পরিবহণ শ্রমিকদের কাজ করতে হবে।”

তিনি আরো বলেন, “সড়ক পথে সকল ধরনের বিশৃঙ্খলা অরাজকতার বিরুদ্ধে পরিবহণ সেক্টরের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য পরিবহণ সেক্টরের নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাত্রী পথচারী ও জনগণের যেকোনো অভিযোগ নিরসনের জন্য পরিবহণ শ্রমিক নেতৃত্বকে কাজ করতে হবে।”

আয়োজক সংগঠনের সভাপতি আউয়াল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা পরিবহণ মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান বক্স দুদু, সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (সদর) সাধারণ সম্পাদক এএসএম আহম্মেদ খোকন, সাবেক কাউন্সিলর মামুন আহমেদ প্রমুখ।

এছাড়াও সাধারণ সভায় ঢাকার প্রতিটি রুট কমিটির সাধারণ শ্রমিক ও নেতৃমূল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  পরিবহণ   সেক্টর   শিমুল বিশ্বাস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close