শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক      ● আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন      ● কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, রেললাইনের পাশে জুবায়েরের মরদেহ উদ্ধার      ● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      
পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:২৭ পিএম

পঞ্চগড়ে গুলিবিদ্ধ মানিক হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৬ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার ডাঙ্গীপাড়া সীমান্তবর্তী ভদ্রেশন করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মানিক ওই এলাকার তবিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কিছু ব্যক্তি বালু তুলতে গেলে সাও ও করতোয়া নদীর মিলিত স্থানে একটি মরদেহ ভেসে আসতে দেখে। পরে স্থানীয়রা এবং নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আইবুল হক জানান, মানিক আগে চোরাচালানে জড়িত থাকলেও পরে পাথরের ব্যবসা করতেন। চারদিন আগে ভারতে গিয়েছিলেন, কিন্তু ফিরে আসেননি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বিজিপি মানিকের অবস্থান জানাতে পারেননি। স্থানীয়দের ধারণা, বিএসএফ আগেই গুলি করে হত্যা করে মরদেহ কিছুদিন রেখে পরে নদীতে ফেলে দিয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহালে মরদেহের মাথার পিছনে গুলির চিহ্ন এবং চোখ দিয়ে বের হয়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   সীমান্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close