বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:৫৮ পিএম

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। খাগড়াছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। 

শনিবার (১৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের লক্ষ্মী নারায়ণ মন্দিরের সামনে থেকে জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহরের সব গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে মন্দির প্রাঙ্গনে এসে শোভাযাত্রার শেষ হয়। এতে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ উদযাপন পরিষদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। 

বক্তারা বলেন, সকল সম্প্রদায়ের মেলবন্ধনে পাহাড়ে ধর্মীয় উৎসবগুলো উদযাপন হয়ে থাকে। সকলের আন্তরিকতা এবং প্রশাসনের সহায়তায় পাহাড়ের সকল মানুষ তাদের ধর্মীয় উৎসব নিরাপদে পালনসহ ঐক্যকে ধরে রাখতে হবে এবং সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে সকলের সহায়তা কামনা করেন বক্তারা। 

জন্মাষ্টমী উপলক্ষে গীতাপাঠের মাধ্যমে কর্মসূচি সূচনা করে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শিশু-কিশোরদের জন্য ধর্মীয় কুইজ প্রতিযোগিতা ও সন্ধ্যায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আরতি, গীতাপাঠ ও প্রার্থনা, মহাভোগ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  বর্ণাঢ্য   আয়োজন   জন্মাষ্টমী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close