শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
রাজশাহীতে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় ২ মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:৩৪ AM আপডেট: ১৬.০৮.২০২৫ ১০:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মতিহার থানায় এক হত্যা মামলা এবং একটি ইউডি মামলা রেকর্ড করা হয়। 

হত্যা মামলার বাদী নিহত মনিরা বেগমের মা শিউলী বেগম, আর ইউডি মামলার বাদী নিহত মিনারুল ইসলামের বাবা রুস্তম আলী। 

মামলাগুলোতে এখনও কাউকে আসামি করা হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

এর আগে, সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও দেড় বছরের মেয়ে মিথিলার মরদেহ উদ্ধার করা হয়। মিনারুল কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন, স্ত্রী গৃহিণী, ছেলে মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ জানিয়েছে, মিনারুল শ্বাসরোধে স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যা করার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মরদেহের পাশে একটি চিঠি পাওয়া গেছে, যাতে ঋণের কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কথা লেখা ছিল। পুলিশ সেই চিঠিসহ সব প্রমাণ জব্দ করেছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণে এই ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং শনিবার ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close