শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত নিহত ১৭৬০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:২৩ AM আপডেট: ১৬.০৮.২০২৫ ১০:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, মে মাসের শেষের দিক থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ নিতে গিয়ে কমপক্ষে ১ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার অফিস এ তথ্য জানায়। 

মে মাসে গাজায় বিতর্কিত সংস্থা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ওপর নিয়মিত গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।

জাতিসংঘের সহায়তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত ত্রাণ সংগ্রহের সময় অন্তত ১ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 

এর মধ্যে ৯৯৪ জন জিএইচএফের সাইটের আশেপাশে এবং ৭৬৬ জন বিভিন্ন ত্রাণ সরবরাহ রুটে নিহত হয়েছে। এই হত্যার অধিকাংশ ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে ঘটেছে।

গত ১ আগস্ট জাতিসংঘের প্রতিবেদনে নিহতের সংখ্যা ১ হাজার ৩৭৩ জন বলা হয়েছিল। তবে এ সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। 

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবারই কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১২ জন মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের সামরিক ক্ষমতা নষ্ট করতে কাজ করছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতা অবলম্বন করছে। 

সামরিক প্রধান জানান, নতুন আক্রমণের পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যার লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং বাকি জিম্মিদের মুক্ত করা। তারা গাজা শহর এবং আশেপাশের শরণার্থী শিবির নিয়ন্ত্রণে নিতে চাইছে। উপত্যকায় সংঘাত প্রায় দুই বছর ধরে চলছে।

ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, সৈন্যরা শহরের উপকণ্ঠে অভিযান চালাচ্ছে। এ যুদ্ধ সম্প্রসারণকে আন্তর্জাতিকভাবে তীব্র নিন্দা এবং দেশের ভিতরেও বিরোধের মুখে পড়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  গাজা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close