বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে ৪ শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৭:৩৩ পিএম
এ সময় ট্রাফিক আইন লঙ্ঘন করার ৩২ মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ট্রাফিক আইন লঙ্ঘন করার ৩২ মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী পৃথক চেকপোস্ট বসিয়ে ৪ শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘন করার ৩২ মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চেকপোস্টে তল্লাশির সময় এসব জরিমানা আদায় করা হয়। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট এলাকায় যৌথ বাহিনী চেক পোস্ট বসিয়ে ১০৯ যানবাহনে তল্লাশি করে। এ সময় লাইসেন্স বিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এরআগে, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে ২০০ যানবাহনে তল্লাশি করে ১৩ মামলায় ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় চেকপোস্ট বসিয়ে ১০৩ যানবাহনে তল্লাশি করা হয়। এসময় ১০ মামলায় জরিমানা করা হয় ১৮ হাজার টাকা।

লেফটেন্যান্ট মনজুরুল হাসান খান বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থি সকল অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   যানবাহন   যৌথ বাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close