বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শরীর নিয়ে কটাক্ষ, বিপাশার কাছে ক্ষমা চাইলেন ম্রুণাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৭:১০ পিএম আপডেট: ১৬.০৮.২০২৫ ২:১০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেত্রী বিপাশা বসুকে বারবার গায়ের রং, শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে । বছর কয়েক আগে বিপাশার নির্মেদ চেহারা দেখে সমালোচনায় মুখর হন এই প্রজন্মের বড় পর্দার অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। যখন সমালোচনা করেন, তখন ম্রুণাল ছোট পর্দায় ধারাবাহিকে কাজ করতেন। তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ইশ্, এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনো ছেলে পছন্দ করে না।”

সম্প্রতি ম্রুণালের সাক্ষাৎকারের সেই অংশ আবার ‘ভাইরাল’ হতে শুরু করে নেটপাড়ায়। নজর এড়ায়নি বিপাশারও। পরে ম্রুণালের কড়া সমালোচনা করেন তিনি। অন্তর্জালে অনেকেই বিপাশার পক্ষে দাঁড়ান। শেষ পর্যন্ত এক বিবৃতিতে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন ম্রুণাল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান বিপাশা বসু। নারীরা যেন নারীদের পাশে দাঁড়ান-এমন বার্তা দিয়ে তিনি ‘পুরোনো ধ্যানধারণা ভাঙার’ আহ্বান জানান তিনি। তার পোস্ট মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে, ভক্ত ও সংবাদমাধ্যমের নজর কাড়ে।

বিবৃতিতে ম্রুনাল স্বীকার করেন, মন্তব্যটি তিনি করেছিলেন ১৯ বছর বয়সে, যখন অনেক কিছু নিয়েই তার ধারণা ছিল না। নিজের কথার প্রতিক্রিয়া কী হতে পারে, সেটাও ভেবে দেখেননি। তখন সেটিকে হালকা মজার ছলে বলা হলেও এখন বুঝতে পারছেন, এটার ব্যাপক প্রতিক্রিয়া হতে পারে।

ম্রুনাল জানান, সময়ের সঙ্গে তিনি শিখেছেন, সৌন্দর্য সব রূপেই মূল্যবান।

ম্রুণালকে সবশেষ দেখা গেছে ‘সন অব সর্দার ২’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন অজয় দেবগন। ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি সেভাবে সাড়া ফেলতে পারেনি।

এদিকে নিজের ভুল বুঝতে পারায় অনেকেই অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে বিপাশা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  শরীর   কটাক্ষ   বিপাশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close