বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
জুলাইয়ে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ-মিছিল, স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে ফিরল শিক্ষার্থীরা
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪:৪২ পিএম
শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল নিয়ে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনের প্রধান সড়ক থেকে প্রশাসনিক ভবনে যায়।

শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল নিয়ে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনের প্রধান সড়ক থেকে প্রশাসনিক ভবনে যায়।

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মী,  জুমার নামাজ পড়তে বাধা দেওয়া ও উস্কানীদাতা শিক্ষকদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টায় শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল নিয়ে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনের প্রধান সড়ক থেকে প্রশাসনিক ভবনে যায়।

এদিন বিক্ষোভ-মিছিলের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডে অংশগ্রহণ করতে স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গণি শিক্ষার্থীদের দাবির মুখে পড়েন এবং আশ্বাস দেন জুলাইয়ে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মী ও জুলাইয়ে উস্কানীদাতা শিক্ষকদের সুস্পষ্ট ডকুমেন্টস সরবরাহ করলে দ্রুতই বিচারের আওতায় আনবেন। আশ্বাস পরবর্তীতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ-মিছিল শেষ করে। 

বিক্ষোভ-মিছিলে শিক্ষার্থীরা বলেন, “যারা অতীতে ছাত্রলীগের বিভিন্ন পদে ছিল, ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সরাসরি জড়িত ছিল, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের সাথে সরাসরি জড়িত থেকেও হলে অবস্থান করছে। আজকের রিজেন্ট বোর্ডের মিটিং থেকে তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত দেখতে চাই। এছাড়া ড. ফিরোজ কবির ও সুজন চৌধুরীর মতো শিক্ষক যারা জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতা করছিল অনতিবিলম্বে তাদের কে স্থায়ী বহিষ্কার করতে হবে।”

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা আরো বলেন, “২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ,আওয়ামীলীগের দোসরদের বহিষ্কার করতে হবে। নতুবা আমরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেবো। গত এক বছর আমরা অনেক পায়তারা দেখেছি, এবার যদি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়,  তাহলে আমরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হবো।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জুলাই   হামলাকারী   স্বরাষ্ট্র সচিব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close