বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এএসআই
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪:৪৯ পিএম আপডেট: ১৫.০৮.২০২৫ ৪:৫৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনার চাটমোহর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাকিল আহমেদের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) পাবনার চাটমোহরে এ ঘটনা ঘটে। 

এএসআই শাকিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাসিন্দা ও চাটমোহর থানায় কর্মরত। অপরদিকে প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুনের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। সে গুনাইঘাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সাবেক সেনা সদস্য বজলুল হকের ছেলে প্রবাসী শহিদের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুন প্রথমে প্রেমের সম্পর্কের মাধ্যমে চাটখিলে বিয়ে করেন এবং তাদের একটি সন্তান হয়। তবে বনিবনা না হওয়ায় সেই সংসার ভেঙে তিনি ঢাকায় চলে আসেন। সেখানে চাটমোহরের রামচন্দ্রপুর গ্রামের প্রবাসী শহীদের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর মাসুরার বাবা শহীদকে সৌদি আরবে কাজে পাঠান। কিন্তু শহীদের পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে মাসুরা চাটমোহর পৌর সদরের চৌধুরীপাড়ায় দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতে শুরু করেন।

অন্যদিকে, এএসআই শাকিল আহমেদের প্রথম সংসার ভাঙার পর দ্বিতীয়বার এক নারী পুলিশ কনস্টেবলকে বিয়ে করেন এবং সেই সংসারে তার দুটি সন্তান রয়েছে। প্রায় ছয় মাস আগে চাটমোহর থানায় যোগ দেওয়ার পর একই এলাকায় বসবাসরত মাসুরার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এবং নিয়মিত যাতায়াত শুরু হয়।

পরিবারের আপত্তি উপেক্ষা করে গত ১৪ আগস্ট বৃহস্পতিবার শাকিল মাসুরাকে নিয়ে আত্মগোপনে চলে যান। বহু খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি।

ঘটনাটি নিয়ে চাটমোহর পৌর সদরসহ আশপাশের এলাকায় ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। ওপেন হাউজ ডে চলাকালীন সময়ে থানার দায়িত্বে থাকা এএসআই শাকিলের এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সুধীজন শাকিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, প্রশাসনের একজন কর্মকর্তার সরাসরি এ ধরনের ঘটনায় জড়িত থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ বাহিনীর শৃঙ্খলা রক্ষায় এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। শহীদের পরিবারও মাসুরা খাতুনের শাস্তি দাবি করেছে।

এএসআই শাকিলের পরিবারের সদস্যরা স্বদেশ প্রতিদিনকে জানান, তারা ঘটনাটি শুনেছেন, তবে শাকিল বাসায় ফেরেননি।

এ বিষয়ে চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আঞ্জুমা আক্তার বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। তদন্ত শেষে এএসআই শাকিলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাবনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close