বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় নির্বাচন ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই : ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সরকারের পাশাপাশি সব বাহিনী এরইমধ্যে প্রস্তুতি নিয়েছে বলে মন্তব্য করেছেন, ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘‘সরকার এরইমধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে।”

তিনি আরো বলেন, ‘‘পুলিশের প্রশিক্ষণ, সেনাবাহিনীর আনুষ্ঠানিক নিয়োগ-সব কাজও এরইমধ্যে শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা, সরকার নির্ধারিত তারিখে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে। নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পূর্ববর্তী ঠিকানায় ফিরে যাব। রাজনৈতিক নেতাদের সঙ্গে অতীতে যেমন আলোচনা হয়েছে, আগামীতেও হবে। ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।”

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ‘‘আমাদের হাতে সময় কম, আমরা আর অল্প কিছুদিন দায়িত্বে আছি। সময় পেলে আরও অনেক কাজ করার সুযোগ থাকত। শিগগিরই নির্বাচনকালীন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাব।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জাতীয় নির্বাচন   সাম্প্রদায়িক দাঙ্গা   ধর্ম উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close