বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
'সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ থামাতে পারবে না'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১:৫১ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে আল্লাহ ছাড়া কেউ ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।

শুক্রবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কর্মজীবী দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশে ফারুক বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ট্রেন চালু হয়েছে, তাতে মানুষের সমর্থন পেতে হলে আপনাদের বয়োজ্যেষ্ঠদের সম্মান জানাতে হবে। গ্রামে যারা অত্যাচার চালায়, তাদের প্রতিরোধ করতে হবে। পদ নয়, দলকে ভালোবাসুন।”

তিনি আরও বলেন, “আওয়ামী বিরোধী যেসব মানুষ বুকের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করলে জনগণই তা প্রতিহত করবে। এই দেশ এখন জনগণের—হাসিনার বাংলাদেশ নয়। বিচারকের আদালতে আর লাথি মারা হবে না। আমার ভোট আমি দেব, যে ভোটের জন্য আমরা আত্মাহুতি দিয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না।”

ইভিএম ও পিআর ব্যবস্থার সমালোচনা করে ফারুক বলেন, “এই দেশে পিআর, ইভিএম কিছুই টিকতে পারেনি। ক্ষমতায় থাকাকালীন লুটপাট হয়েছে, প্রতিবেশী দেশকে সব দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালোবেসে সেখানেই থাকেন, কিন্তু উসকানি দেবেন না। ষড়যন্ত্র প্রতিহত করার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জয়নুল আবেদিন ফারুক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close