প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১০:৫৭ AM

শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার রাতে রুলস অব বিজনেস সংশোধন করে এ সংক্রান্ত কাজের দায়িত্ব বিলুপ্ত করা হয়েছে এবং তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
এর আগে রুলস অব বিজনেসের ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর মন্ত্রিপরিষদ বিভাগ এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল। গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬-এর সংশোধিত নিয়মের সিডিউল-১-এর ‘CABINET DIVISION’ শিরোনামাধীন Item No. 9A বিলুপ্ত করেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের আগে ১৫ আগস্ট প্রতিবার সরকারি ছুটি সহ জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। তবে গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার ওই দিন শোক দিবস পালন ও সরকারি ছুটি বাতিল করেছিল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ