বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জেনেভা ক্যাম্পে অভিযান: কোটি টাকা–অস্ত্র–মাদক উদ্ধার, সোহেল পলাতক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:৩৭ AM

মোহাম্মদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদক ও অস্ত্র উদ্ধার হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) ভোররাত ৩টার দিকে জেনেভা ক্যাম্পে চালানো এ অভিযানে উদ্ধার হয় নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা-প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন এবং একটি টাকা গণনার মেশিন।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, পূর্বের গোয়েন্দা তথ্য অনুযায়ী ধারণা করা হয়েছিল, সোহেল ওই রাতে ক্যাম্পে অবস্থান করবে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালানো হলেও বাহিনী পৌঁছানোর পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারে পালিয়ে যায় সোহেল ও তার সহযোগীরা। সংকীর্ণ গলি ও ঘনবসতিপূর্ণ ভবনের কারণে তাকে আটক করা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকসহ মোট ৩৮টি মামলা রয়েছে। এ বছরের শুরুতে গ্রেপ্তার হলেও ছয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে সে। দুই দিন আগে জেনেভা ক্যাম্পে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সোহেলের ১৩ সহযোগী গ্রেপ্তার হলেও সোহেল পালিয়ে যায়।

সেনাবাহিনী জানিয়েছে, সোহেল ও তার সহযোগীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সব মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জেনেভা ক্যাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close