বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনে ১২ সদস্যের প্রতিনিধি দল
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:৪৭ পিএম
১২ সদস্যের প্রতিনিধি দল

১২ সদস্যের প্রতিনিধি দল

দক্ষিণ এশিয়ার উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শন করেছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার ও যুগ্ম সচিব শিবির বিচিত্র বড়ুয়ার নেতৃত্বে দলটি হিলি স্থলবন্দরে পৌঁছে। বন্দরের কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করেন।

পরবর্তীতে বন্দরের সম্মেলন কক্ষে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল। বৈঠকে স্থলবন্দর ও কাস্টমস স্টেশনের কার্যক্রম, বাণিজ্যখাতে গতি বৃদ্ধি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, হিলি বন্দরের আমদানি–রপ্তানি গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হিলি স্থলবন্দর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close