মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
৮ উপায়ে অপারেশন ছাড়াই ভালো হবে পিত্তথলির পাথর
হেলথ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিত্তথলিতে পাথরের সমস্যা এখন বেশ সাধারণ। প্রাথমিক পর্যায়ে অনেকে তা বুঝতে পারেন না এবং পেট ব্যথাকে সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করেন। ছোট পাথর অনেক সময় নিজে থেকেই গলে যায় বা অন্ত্রের মাধ্যমে বের হয়ে যায়, তবে বড় বা আটকে যাওয়া পাথরের ক্ষেত্রে জটিলতা বাড়ে। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি কিছু ঘরোয়া পদ্ধতি মানলে ছোট পাথর গলানো বা কমানো সম্ভব।

১. গোটা শস্য ও ফল: খাবারে নিয়মিত গোটা শস্য, শাকসবজি ও ফল রাখুন। এটি পিত্তথলির পাথর গলাতে এবং পেট ব্যথা কমাতে সহায়ক।

২. পর্যাপ্ত পানি: প্রচুর পানি পান করলে পাথর দ্রুত বের হতে সাহায্য করে। কমলা বা লেবুর রস মিশিয়েও পান করা যেতে পারে।

৩. সাইট্রাস ফল: লেবু, কমলা ইত্যাদি সাইট্রাস ফল খেলে পেটের ব্যথা কমতে পারে। তবে ব্যথা বেড়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

৪. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার: দই, সয়াবিন, ডাল, বিভিন্ন বীজ হজম শক্তি বাড়ায় এবং পাথর গলাতে সাহায্য করে।

৫. নুন ও চর্বি কমান: নুন, চকোলেট, পালংশাক, খাসির মাংস ইত্যাদি কম খান। চর্বিহীন খাবার বেছে নিন।

৬. ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন পাথর কমানো কঠিন করে তোলে। তাই ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণ জরুরি।

৭. হলুদ: হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট পেটের সমস্যা ও ব্যথা কমায়।

৮. বেরি: বেরি বা বেরির জুস কোলেস্টেরল কমায় এবং নতুন পাথর গঠনে বাধা দেয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পিত্তথলির পাথর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close