শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর জামান বাবু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:১২ AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার ২ মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টায় নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ। 

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যারচেষ্টা মামলার ৫ নম্বর আসামি। 

ওসি আরও জানান, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন বাবু। সম্প্রতি তিনি রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে আদালতে তোলা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানান তিনি। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রংপুর   স্বেচ্ছাসেবক লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close