বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রীর সাথে শিক্ষককের অনৈতিক সম্পর্কের অভিযোগ, পদত্যাগ দাবিতে বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:৫৫ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক মো. ফজলুল রহমানের (৫২) পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তবে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

বুধবার (১৩ আগষ্ট) দুপুর থেকে বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বিক্ষোভের তোপের মুখে পরা ওই শিক্ষককে উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক মো. ফজলুল রহমান দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্যের আড়ালে ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। আজ বুধবার সকালে নবম শ্রেণির এক ছাত্রীর সাথে কোচিং সেন্টারের ভিতরে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার দৃশ্য এক ছাত্রে চোখে পরে। পরে বিষয়টি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে জানা জানি হলে দুপুরের মধ্যে উত্তাল হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। এসময় বিদ্যালয়ের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে উচ্ছুক জনতা। পরে পাংশা মডেল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ওই শিক্ষককে থানায় নিয়ে যায়। এসময় অভিযুক্ত শিক্ষককের ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় উচ্ছুক জনতা।

দশম শ্রেণির ছাত্র বাঁধন মন্ডল বলেন, ‘শিক্ষক ফজলু মৌরাট ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তার ক্ষমতাবলে এই বিদ্যালয়কে কুক্ষিগত করে রেখেছিল। তিনি কোচিং সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক করে আসছিলেন। এরকম জঘন্য শিক্ষকের এই বিদ্যালয়ে থাকার কোনো অধিকার নেই, আমরা তার দ্রুত পদত্যাগের দাবি করছি।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. খালেক বলেন, ‘দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক মো. ফজলুল রহমান এর বিরুদ্ধে কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সাথে অনৈতিক কার্যকলাপে অভিযোগ শুনেছি। আজ দুপুরে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে পুলিশকে খবর দেয়। এর মধ্যে বিক্ষোভ কারীরা বিদ্যালয়ের প্রধান গেট, বিদ্যালয়ের জানালার গ্লাস ভেঙে ফেলেছে। পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এই বিদ্যালয়ের সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তাকে বিষয়টি মুঠোফোনে জানিয়েছি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘বাগদুলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককের বিরুদ্ধে বিক্ষোভের করছে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী- এমন তথ্যের ভিত্তিতে ঘটনা স্থলে যাই। পরিস্থিতি উত্তাল দেখে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অনৈতিক সম্পর্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close