সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
শিক্ষার্থীদের হাতে ফলজ-বনজ চারা তুলে দিল ‘প্রকৃতি ও জীবন ক্লাব’
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২:৫৯ পিএম

“সবুজে সাজাই বাংলাদেশ”-স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে- বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

তিনি বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই সবাইকে গাছ লাগাতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে।”

চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ প্রতিবছরই বৃক্ষরোপণসহ পরিবেশ রক্ষায় নানা কার্যক্রম চালিয়ে আসছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকৃতির ভারসাম্য রক্ষা অত্যন্ত জরুরি। এবছর বাংলালিংক এর সহযোগিতায় সারা দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের সভাপতিত্বে এবং জেলা সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স. ম. শহিদুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, বাংলা ভিশনের প্রতিনিধি আসাদুজ্জামান, ডিবিসি টিভির এম বেলাল হুসাইন ও ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

কর্মসূচিতে প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে চারা দেওয়া হয়। নতুন গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, তারা নিয়মিত এসব গাছের যত্ন নেবেন এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবেন। এতে তাদের মধ্যে পরিবেশ রক্ষার নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ তৈরি হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ফলজ-বনজ চারা   প্রকৃতি ও জীবন ক্লাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close