বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবহাটায় ঘেরে তরমুজের বাম্পার ফলন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২:৫৭ পিএম

ঘেরের পানিতে ছুটে চলা মাছ আর উপরে মাচায় ঝুলে থাকা শত শত তরমুজ—এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন সাতক্ষীরার দেবহাটায়। অফসিজনে মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষ করে সফল হচ্ছেন কৃষকরা, অল্প খরচে মিলছে ভালো লাভ।

দেবহাটা উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, এ বছর প্রায় ৫০ জন কৃষক এই চাষে যুক্ত হয়েছেন। আলাদা জমির প্রয়োজন না হওয়ায় ঘেরের ভেড়িতেই চাষ করা যাচ্ছে তরমুজ। উপজেলার তিনটি প্রদর্শনী প্লটে ইতোমধ্যে বাম্পার ফলন এসেছে। কৃষি অধিদপ্তরের সহায়তায় উন্নত জাতের সুপ্রিম হানি, তৃপ্তি, ব্লাক বেবি, সুগারকুইন ও বাংলা লিংক জাতের বীজ বিতরণ করা হয়েছে। প্রতি বিঘায় ১০০–১২০ গ্রাম বীজ ব্যবহার হয়। বর্তমানে বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকায়।

স্থানীয় কৃষক আমিনুর রহমান জানান, চার বছর ধরে ঘেরের ভেড়িতে তরমুজ চাষ করছেন তিনি। ২০ হাজার টাকা খরচে এক লাখ টাকার বেশি বিক্রি সম্ভব হয়। কম খরচে বেশি লাভ হওয়ায় এই চাষ সম্প্রসারণের পরিকল্পনা করছেন তারা। 

কৃষক রহিম মোল্লা বলেন, তিন বছর ধরে তরমুজ চাষ করে ভালো ফল পাচ্ছেন। স্থানীয়ভাবে ব্যবসায়ীরা এসে কিনে নেওয়ায় বাজারজাত নিয়েও সমস্যা নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান বলেন, আগে মাছের ঘেরের ভেড়ি অনাবাদী থাকলেও এখন তা সবজি ও অফসিজন তরমুজ চাষে ব্যবহার হচ্ছে। কৃষি দপ্তরের বীজ, সার ও নিয়মিত পরামর্শে কৃষকরা লাভবান হচ্ছেন। এতে আবাদ বাড়ছে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  তরমুজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close