বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় বিদ্যুতায়িত আখক্ষেতে কিশোরের মৃত্যু
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১১:৪৫ AM আপডেট: ১৩.০৮.২০২৫ ১১:৫৯ এএম
গজারিয়ায় বিদ্যুতায়িত আখক্ষেতে কিশোরের মৃত্যু

গজারিয়ায় বিদ্যুতায়িত আখক্ষেতে কিশোরের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ফরাজীপাড়ায় জমির আখ চুরি রোধের জন্য আখক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে রাখা হয়। কিন্তু সেই ফাঁদে পড়ে ১৪ বছর বয়সী কিশোর শাহিনের মৃত্যু ঘটে।

আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে আখক্ষেত থেকে কিশোর শাহিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিনের পরিবারিক জটিলতা ছিল। তার বাবা জহিরুল ইসলামের সাথে শিল্পি বেগমের কয়েক বছর আগে ডিভোর্স হয়ে যাওয়ায় সে তার মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতো। 

গতকাল রাতে আখ চুরির উদ্দেশ্যে ওই জমিতে গেলে বিদ্যুতায়িত ফাঁদে পড়ে তার মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক ধারনা।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ জানান, জমির মালিক সহোদর মিন্টু ও সেন্টু পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হোসেন্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার কিরন সর্দার ক্ষোভ প্রকাশ করে বলেন, “জমির আখ রক্ষার জন্য বিদ্যুতের ফাঁদ পড়ে কিশোরের মৃত্যু গ্রহণযোগ্য নয়।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close