বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পিরোজপুরে মাল্টা সংগ্রহ ও বিপণনে সময়সূচি প্রণয়ন নিয়ে মতবিনিময় সভা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:৪০ পিএম

পিরোজপুরে মাল্টা সংগ্রহ, পরিবহন ও বিপণনের সুনির্দিষ্ট সময়সূচি প্রণয়ন এবং সংশ্লিষ্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। 

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রেজাউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, প্রেস ক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী। সভায় জেলা ব্যবসায়ী সমিতি, ফল বিক্রেতা, মাল্টা চাষি ও বাগান মালিকরা অংশ নেন।

বক্তারা জানান, পিরোজপুর মাল্টা চাষে খ্যাতি অর্জন করলেও সঠিক সময়ে ফল সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের অভাবে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খামারিরা ১৫ সেপ্টেম্বর থেকে সংগ্রহ শুরু করতে চাইলেও কৃষকদের অনুরোধে ১ সেপ্টেম্বর থেকে সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। তবে অন্যান্য জেলা থেকে আগেই মাল্টা আসায় স্থানীয় চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। 

জেলা প্রশাসক বলেন, পিরোজপুরের মাল্টার স্বকীয়তা বজায় ও কৃষকদের স্বার্থ রক্ষায় নির্ধারিত সময়সূচি মেনে চলা জরুরি, এ বিষয়ে জেলা প্রশাসন সহযোগিতা করবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মাল্টা সংগ্রহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close