বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমানে তিনি অনেকটা সুস্থ থাকলেও চিকিৎসকদের পরামর্শে তাকে বিশ্রামে থাকতে হবে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন। 

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, “ডা. শফিকুর রহমান সুস্থ হয়েছেন বলে আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ওপেন হার্ট সার্জারি বড় ধরনের অপারেশন হওয়ায় সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে। এখন তিনি বাসায় বিশ্রাম নেবেন এবং দুই সপ্তাহ পর ধীরে ধীরে স্বাভাবিক কাজে ফিরবেন। তিন সপ্তাহ পরে জনসম্মুখে আসার পরিকল্পনা রয়েছে।”

ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক সার্জন ডা. শহিদ আলম চৌধুরী বলেন, “গত ২ আগস্ট তার ওপেন হার্ট সার্জারি হয়। এরপর ৫ আগস্ট পর্যন্ত তিনি কার্ডিয়াক আইসিইউতে ছিলেন। ৫ আগস্ট টিউবগুলো খুলে দেওয়ার পর তিনি নিজে হাঁটতে শুরু করেন এবং কেবিনে অবস্থান করেন। প্রতিদিনই তার শারীরিক উন্নতি হয়েছে। আমরা আশাবাদী, আগামী এক মাসের মধ্যে তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন।”

উল্লেখ্য, গত ২ আগস্ট বাইপাস সার্জারির জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। এর আগে ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে অংশ নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা ধরা না পড়লেও চিকিৎসকরা ডিহাইড্রেশনের লক্ষণ পেয়েছিলেন। দুই দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে অংশ নেন। পরে ৩০ আগস্ট ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে হার্টে ব্লক ধরা পড়ে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জামায়াত আমির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close