বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জবিতে ‘জুলাই বিপ্লবের অগ্নিকন্যাদের সম্মাননা ও নবীনবরণ’ অনুষ্ঠান
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১:০৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগামী বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার উদ্যোগে আয়োজন করা হবে ‘জুলাই বিপ্লবের অগ্নিকন্যাদের সম্মাননা ও নবীনবরণ’ অনুষ্ঠান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হবে এবং জুলাই বিপ্লবের স্মরণে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুন্নাহার রুমা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা আমাদের শক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়েছিলেন। তারা শুধুমাত্র পাশে ছিলেন না, ভাইদের রক্ষা করতে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন। তাদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই আয়োজন।’

অপরদিকে, সাধারণ সম্পাদক রায়হান রাব্বি বলেন, ‘জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যে ভূমিকা রেখেছিল তা আমি নিজের চোখে দেখেছি, তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে নিঃস্বার্থ ভাবে। কিন্তু পরবর্তীতে তাদের সেই সম্মানটুকু দেওয়া হয়নি। অনেকে নিজেকে আড়াল করে ফেলেছেন, তাই আমরা সামান্য একটা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি, আমি জানি এখানেও অনেকে নাম দেয়নি, কিন্তু আমরা যতজনকেই দিচ্ছি এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাহসী নারীদের উৎসর্গ করে। একই সময় আমরা ছোট একটা নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছি যাতে নবীনেরা এই ইতিহাসের সাক্ষী হতে পারে।’

জুলাই বিপ্লবের স্মৃতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ঐতিহাসিক এই আন্দোলনের গুরুত্ব বুঝতে ও সম্মান প্রদর্শন করতে পারবেন বলে জানান আয়োজকরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জবি   জুলাই   বিপ্লব   নবীনবরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close