প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০:১২ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে প্রেস ক্লাবের সাংবাদিকরা।
মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সভাপতি এমএ জাফর লিটনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাসেল সরকারের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা যা বললেন, ‘সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুণ্ডু, আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, শফিউল হাসান চৌধুরি, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন, আব্দুল কুদ্দুস ও ওমর ফারুক।’
বক্তারা বলেন, ‘সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা ভয়ভীতির পরিবেশ তৈরি করতে চেয়েছে। এটি শুধু একজন সাংবাদিক নয়, পুরো সাংবাদিক সমাজের উপর আঘাত। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
তারা আরও বলেন, ‘ভয়ের সংস্কৃতি কখনও সাংবাদিকদের কলম থামাতে পারবে না। এই বর্বর ঘটনার মাধ্যমে কণ্ঠরোধের অপচেষ্টা কখনোই সফল হবে না।’
স্বদেশ প্রতিদিন/এমএম