শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চেক ডিজঅনার মামলায় চৌগাছা পৌরসভার মেয়রের কারাদণ্ড
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৯:৪৯ পিএম

যশোরের একটি আদালত চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর উদ্দীন আল মামুন হিমেলকে চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেয়ার আদেশও দিয়েছেন অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত।

মামলাটি ন্যাশনাল ব্যাংক (পিএলসি), চৌগাছা শাখার পক্ষ থেকে দায়ের করা হয়েছিল। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোস্তফা রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মো. নুর উদ্দীন আল মামুন ইটের ব্যবসার জন্য ব্যাংক থেকে ১ কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। এর মধ্যে কিছু টাকা পরিশোধ করলেও প্রায় ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ী রয়ে গেছে। বারবার নোটিশ সত্ত্বেও তিনি বাকি টাকা পরিশোধ করেননি।

মোয়াবিলা হিসেবে তিনি একটি চেক প্রদান করেন, কিন্তু সেই চেকে টাকা ছিল না। ফলে চেকটি ডিজঅনার ঘোষণা করা হয়। টাকা আদায়ের জন্য ২০২০ সালে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করেন।

২০২৫ সালের ২৫ জুন মামলার রায় ঘোষণা হয়। রায়ে আদালত মো. নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দেন এবং চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেন।

ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তফা রহমান বলেন, “রায়ের আগে হিমেলের পক্ষ থেকে ব্যাংকে আবেদন করা হয়েছিল অক্টোবর পর্যন্ত সময় চাওয়া নিয়ে, যা এখন বিচারাধীন।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  চেক ডিজঅনার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close