বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন
ডোমার (নীলফামারী)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৪:৪৫ পিএম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় ডোমার রেলগেট সংলগ্ন বাটার মোড়ে এ কর্মসূচি আয়োজন করে ডোমার প্রেসক্লাব। এতে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওশন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বলেন, “বর্তমানে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। আমরা সঠিক তথ্য প্রকাশ করলে জীবনের ঝুঁকি নিতে হয়, আবার তা না করলে হয়ে যাই খারাপ সাংবাদিক। এখনকার পরিস্থিতি তাই শেখাচ্ছে।”

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসীন মো. সিথুন বলেন, “যে কোনো ঘটনার তথ্য পুলিশের আগে সাংবাদিকরা জানে। পুলিশের কাছে মন্তব্য চাইতে গেলে অনেক সময় তারা বলেন, ‘আমরা এখনো জানি না, খোঁজ নিয়ে জানাচ্ছি’। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ না হলে গণমাধ্যমকর্মীরা কঠোর আন্দোলনে যাবে।”

সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল বলেন, “ইতিপূর্বে বিভিন্ন সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল। সাংবাদিক সুরক্ষা আইন ও নিরাপত্তা বিধান বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসতে হবে।”

এ সময় আরও বক্তব্য রাখেন ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক রতন রায়, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,রিপোর্টস ক্লাবের সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন, শিশু সাংবাদিক মাহমুদ হাসান,রিপোর্টাস ইউনিটির সভাপতি জুলফিকার আলি, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মাহির মিলন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সভাপতি গোলাম আইয়ুব কুদ্দুস।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিন হত্যা   ডোমারে মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close