শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দল নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:৫৭ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৯:০৯ PM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া মোট ১৬টি নতুন দল নির্বাচনী কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইতে উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। 

এই তথ্য রবিবার (১০ আগস্ট) নির্বাচন কমিশনের নির্বাচন শাখা থেকে প্রকাশ করা হয়।

ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ দলগুলোকে এবার মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হবে।

গত ২২ জুন পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দল শর্ত পূরণ করতে না পারায় জাতীয় নাগরিক পার্টিসহ ১৪৫ দলকে প্রয়োজনীয় ঘাটতি পূরণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল, যা ৩ আগস্ট শেষ হয়।

আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য দলের কেন্দ্রীয় কমিটি, অন্তত একটি জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে এবং প্রতিটি কমিটিতে ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হবে। এছাড়া দলের কেউ সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলে নিবন্ধন পাওয়ার যোগ্যতা থাকে। এই শর্তগুলো ছাড়াও অন্যান্য নিয়ম-কানুন মানতে হয়।

নিবন্ধন প্রক্রিয়ায় আবেদন জমা হওয়ার পর কমিশন প্রথমে প্রাথমিক বাছাই করে, তারপর দলগুলোর তথ্য সরেজমিন তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে। এরপর আপত্তি-মতামত গ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপত্তি নিষ্পত্তির পর কোনো বাধা না থাকলে দলগুলোকে নিবন্ধন সনদ দেওয়া হয়। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   এনসিপিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close