বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৪:০৬ পিএম

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলাসহ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিকরা। 

রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজিত পৌরসভার সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক অতুল সরকার, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, আব্দুস সোবাহান, ইকবাল হোসেন, রবিউল ইসলাম, মো. তুহিন মন্ডল, মো. মেহেদী হাসান, এ এইচ এম শামিমুর রহমান, মো. বাপ্পারাজ খান, খাইরুল ইসলাম, শাদিয়া সুলতানা, শাহিনুর প্রমুখ। 

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের আগামী দুইমাসের মধ্যে  দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর দাবি করা হয়। 

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়। একই সঙ্গে আগামীতে যেন সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করার দাবি করা হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে পাংশা পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কালীবাড়ি মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সঙ্গে বিবাদে জড়ায় কয়েকজন দুর্বৃত্ত। সে ঘটনা মোবাইলে ভিডিও করেন সাংবাদিক তুহিন। এরপর দুর্বৃত্তরা তুহিনকে ধাওয়া দেয়। একপর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে তুহিনকে হত্যা করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close