বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একাদশে ভর্তি: শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্য ইকিউ কোটা চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৩:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার সরকারি স্কুল, কলেজ ও শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য একাদশ শ্রেণিতে ভর্তিতে ‘ইকিউ’ কোটা চালু করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই কোটা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্মারকে বলা হয়েছে, অনলাইন ভর্তি কার্যক্রমে সরকারি স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা এই কোটা থেকে সুবিধা পাবেন।

এরআগে, গত ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সর্বসাধারণের জন্য একাদশ শ্রেণির নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করেছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি জন্য আবেদন চলছে, যা আগামীকাল সোমবার শেষ হবে। প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল ২০ আগস্ট প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আবেদন নেওয়া হবে। ভর্তির কাজ ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  শিক্ষক-কর্মকর্তা   সন্তান   ইকিউ কোটা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close